জাতীয়
শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্প তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এতে নতুন করে ব্যয় বেড়েছে ৮৪৮ কোটি টাকা। এ নিয়ে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াল ২২ হাজার ২১৩ কোটি টাকায়। নির্মাণকাল বাড়ানো হয়েছে আরও এক বছর। আগামী বছরের জুন পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে […]
৪ জেলায় নতুন জেলা প্রশাসক
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো— টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলে, পিরোজপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে। এছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী […]
রাজনীতি
‘জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে’
জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সমাবেশে এ কথা বলেন তিনি। জামায়াত আমীর বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা […]
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনে আলোচনা হবে : জয়সওয়াল
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তির বিষয়টি দুই দেশের যৌথ নদী কমিশনেই আলোচিত হবে। দুই দেশের টেকনিক্যাল বা কারিগরি পর্যায়ে এই চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে […]
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, সামনে যে নতুন চ্যালেঞ্জ
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট আনুষ্ঠানিকভাবে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ায় চরম এক কূটনৈতিক ও অভ্যন্তরীণ পরীক্ষায় পড়তে যাচ্ছেন দেশটির নবাগত প্রধানমন্ত্রী আলী আল জাইদির সরকার। দুই মিত্র ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের টানাপড়েনের মাঝে দাঁড়িয়ে এখন দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা ও নিয়ন্ত্রণে আনাই বাগদাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। চলতি বছরের শুরুর […]
দেশজুড়ে
আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডারভর্তি লরির কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের পর কারখানায় আগুন লেগে যায়। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকার প্রীতি গ্রুপের এফএনএফ কারখানায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম রাত সাড়ে ১২টায় বলেন, আগুনের এ ঘটনায় প্রথমে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া […]
খেলা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম ইকবাল
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভি। তার মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম। নকভির মেয়াদ না বাড়লে আগামী বছরের এপ্রিলেই এসিসি প্রধানের চেয়ারে বসতে যাচ্ছেন তামিম ইকবাল। ২০২৭ সালের এপ্রিলে এসিসির সভাপতি হিসেবে মহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার কথা। তার মেয়াদ বাড়াতে হলে […]
ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে লিটন-মুস্তাফিজরা
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। জাপানের নিশিনে টসের ৯০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টি ও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। এমনকি স্টেডিয়ামেও যেতে হয়নি বাংলাদেশ দলকে। […]
ফিচার
ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ৮ স্বৈরশাসক: যাদের অত্যাচারে কেঁপেছিল বিশ্ব
‘ভালোবাসা ও ভয়, দুটিরই পাত্র হওয়া সম্ভব না হলে ভালোবাসার চেয়ে ভয় জাগানোই ভালো’- নিকোলো ম্যাকিয়াভেলির এই কথাটি ইতিহাসের অনেক স্বৈরশাসকের শাসনের সঙ্গে মিলে যায়। ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসকদের ক্ষেত্রে এই কথাটি বেশ মানানসই। বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরশাসকেরা নিজেদের জনগণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যুদ্ধ, গণহত্যা, দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতার মতো নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করেছেন। […]
বিশ্বের সবচেয়ে দামি ১০টি ফুটবল দল
একটা সময়ে খেলা ছিল নিছক বিনোদনের। কিন্তু খেলাধুলায় পেশাদারিত্ব আসার পর থেকে কদর বেড়েছে খেলোয়াড়দের। বিশ্বের এই সময়ের সেরা গেম হলো ফুটবল। ফুটবলে সাফল্য পাওয়ার মধ্য দিয়ে অনেকে বনে গেছেন কোটি পতি। আজ আমরা জানার চেষ্টা করব বিশ্বের সবচেয়ে দামি ১০টি দল সম্পর্কে। ১. রিয়াল মাদ্রিদ: ১৪৬ কোটি ইউরো বিশ্বের সবচেয়ে দামি দল এখন রিয়াল […]
স্পেনের যে ছোট্ট গ্রামে এক রাতে হবে ২ সন্ধ্যা
উত্তর স্পেনের বুরগোস প্রদেশের ছোট্ট গ্রাম আভেলানোসা দে মুনিও। এখানে স্থায়ী বাসিন্দা খুবই কম। নেই কোনো রেস্তোরাঁ বা দোকান। একটি বার থাকলেও সেটি বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। গ্রামের একমাত্র মুদি দোকানও বহুদিন ধরে বন্ধ। পর্যটকদের আনাগোনাও প্রায় নেই বললেই চলে। গ্রামটির পরিবেশ সবসময়ই শান্ত। ল্যাভেন্ডার ফুলের ঝোপে মৌমাছির গুঞ্জন, শালিক পাখির ডাক আর […]
সর্বশেষ সংবাদ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আইন-আদালত
কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে তার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক মামলা অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে […]
সেতুর টোল দুর্নীতি, হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১০ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। […]
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে […]
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। […]
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৮৩ জন এবং গত ১৫ […]
প্রবাস
আরডিএমএস চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সমন্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালু করেছে রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ সিস্টেমের উদ্বোধন করা হয়। জাস্টিস অ্যান্ড […]
কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের নতুন গাইডলাইন, মানতে হবে ৮ ধাপ
মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়, যা নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৪০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা অনুমোদন দিলে বায়রা ও বিভিন্ন রাজনৈতিক দল একে ‘নতুন সিন্ডিকেট’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বায়রার সাবেক […]

